পাবনার আটঘরিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার অজ্ঞাত এক যাত্রী নিহত ও আহত হয়েছেন চারজন। সোমবার বেলা ১১টার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের জালালের ঢালু নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা
আটঘরিয়া থানার এসআই দুলাল উদ্দিন জানান, সকালে চাটমোহর থেকে সিএনজিচালিত অটোরিকশা পাবনা যাওয়ার পথে আটঘরিয়ার জালালের ঢালু নামক স্থানে অপর দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত এক যাত্রী নিহত ও চারজন আহত হন। আহতদের আটঘরিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
