বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে আরও এক বছর থাকছেন হাভিয়ের কাবরেরা। পারফরম্যান্সে সন্তুষ্ট হয়েই তার সঙ্গে চুক্তি নবায়ন হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পাশাপাশি বেতন ও বেড়েছে কোচিং প্যানেলের। নতুন চুক্তির জন্য ফেডারেশনের বছরে গুনতে হবে প্রায় সাড়ে তিন কোটি টাকা।
হ্যাভিয়ের কাবরেরার এক বছরের মেয়াদ চলতি ডিসেম্বরে শেষ। মেয়াদ বাড়বে আরও একবছর। কাবরেরার বেতন বেড়ে ৮ হাজার ডলার থেকে সাড়ে ১৩ হাজার হয়েছে। যেসব বিদেশি কোচিং স্টাফ রয়েছেন তারা সবাই থাকবেন।
বাফুফে জানিয়েছে, বছরে ৩ লাখ ডলার খরচ হবে। এই কোচ ট্রফি দিতে পারেননি। তবে বাংলাদেশ এখন যে পারফরম্যান্স করছে তাতে সবাই খুশি। বিশেষ করে সাফের দেশগুলো ছাপিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করছে।
