শীত বাড়ার সঙ্গে সঙ্গে পদ্মা নদী ও বিলে অতিথি পাখিদের আগমন ঘটেছে। দূর দূরান্ত থেকে বিভিন্ন শীতপ্রধান দেশ থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে রাজশাহীর বিভিন্ন খাল-বিল, ডোবা ও পদ্ম নদীতে এসব পাখিদের দেখা মিলছে।
এদিকে রাজশাহী তানোর উপজেলার চান্দুরিয়া এলাকার একটি খালে হাজার হাজার অতিথি পাখি বাজশরালী ইতিমধ্যে চলে এসেছে। রাস্তার পাশেই খালটি থাকার ফলে প্রায়ই এরা পথচারীদের নজর কাড়ে। এসব পাখি দেখে পথচারীদের প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তবে এসব পাখির দেখাশোনা দায়িত্ব এ এলাকার মানুষসহ সকলেরই। এক শ্রেণির বন্দুকধারী ও কারেন্ট জাল দিয়ে পাখিদেরকে ধরা ও মারার জন ওঁৎ পেতে থাকে। ছবিটি আজ দুপুরে রাজশাহীর চাপুরিয়া ব্রিজের পাশে একটি খাল থেকে তোলা। ছবি: আজহার উদ্দিন
