রাজশাহী বরেন্দ্র অঞ্চলজুড়ে সবুজ ও হলুদ হয়ে উঠছে চারপাশ। যেদিকে চোখ যায় সবুজ আর হলুদে ভরে গেছে সরিষার ফুলে। এসব ফুলের ক্ষেতে পোকামাকড় থাকার কারণে বকের দল ছুটে আসে। তারা সরিষার ক্ষেতে ঢুকে পোকামাকড় খাচ্ছে। ছবিগুলো শনিবার (৯ ডিসেম্বর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বর্ষাপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
