বিশ্বকাপে যেমন ছিল বাংলাদেশ-ভারত লড়াই

আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৭:০৩

ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপ ২০১৯ আসরের ৪০তম ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। গ্রুপপর্বে এটি হবে উভয় দলের অস্টম ম্যাচ। বিশ্বকাপে এ দুই দল প্রথম মুখোমুখি হয় ২০০৭ সালে। প্রথম দেখাতেই শক্তিশালী ভারতকে হারিয়ে চমক দেখায় বাংলাদেশ।

এ পরাজয়ের কারণে শেষ পর্যন্ত গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। এরপর দুই দল পরস্পরের মুখোমুখি হয় ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে। এ দুই ম্যাচেই অবশ্য বড় জয় পায় ভারত।

আরও পড়ুন : ডিআইজি মিজানের জামিন খারিজ, পুলিশে সোপর্দ

বিশ্বকাপে দুই দলের গুরুত্বপূর্ণ পরিস্যংখ্যান 

অতীত ফল :
জয় : বাংলাদেশ-১, ভারত-২
২০০৭- বাংলাদেশ ৫ উইকেট জয়ী, ম্যাচ সেরা মাশরাফি বিন মর্তুজা।
২০১১-ভারত ৮৭ রানে জয়ী, ম্যাচ সেরা বিরেন্দার শেবাগ।
২০১৫- ভারত ১০৯ রানে জয়ী, ম্যাচ সেরা রোহিত শর্মা।

ব্যাটিং পারফরমেন্স :
দলীয় সর্বোচ্চ : ৩৭০/৪ (ভারত), ২০১১ বিশ্বকাপ। 
দলীয় সর্বনিম্ন : ১৯১ (ভারত), ২০০৭ বিশ্বকাপ।  
ব্যক্তিগত সর্বোচ্চ : ১৭৭, বীরেন্দর শেবাগ।    
ব্যক্তিগত সেরা ইনিংস : ১৭৫, বীরেন্দর শেবাগ।   
সেঞ্চুরি : ৩টি, বীরন্দর শেবাগ ১৭৫ (২০১১), বিরাট কোহলি ১০০ (২০১১) এবং রোহিত শর্মা ১৩৭ (২০১৫)।
হাফসেঞ্চুরি : ৭টি  

বোলিং পারফরমেন্স :
সর্বোচ্চ উইকেট : ৬টি, মুনাফ প্যাটেল (ভারত) 
সেরা বোলিং ফিগার : ৪/৩৮ মাশরাফি বিন মর্তুজা (২০০৭)।

উইকেট কিপিং 
সর্বোচ্চ ডিসমিসাল : ৮টি, মহেন্দ্র সিং ধোনি (ভারত)।
এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসাল : ৪টি, মহেন্দ্র সিং ধোনি (ভারত)।

ফিল্ডিং পারফরমেন্স :
ক্যাচ : ২টি;  আব্দুর রাজ্জাক, আফতাব আহমেদ এবং ভারতরে রবীচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সামি। 

ইত্তেফাক/কেআই