৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৭:০১

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ওই পরীক্ষায় পাস করেছেন নয় হাজার ৮৬২ জন। আজ সোমবার বিশেষ সভা শেষে ওই ফল প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

আজ দুপুরে ফলাফল সংক্রান্ত এক বৈঠক শেষে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অল্প কিছুক্ষণের মধ্যে ফলাফল পিএসসির ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/) ফল পাওয়া যাবে। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

আরও পড়ুন: ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে গুলির মামলার রায় বুধবার

গত বছরের আগস্টে ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় তিন লাখ ৮৯ হাজার ৪৬৮ প্রার্থী আবেদন করেন। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফল প্রকাশ করা হয়।

ইত্তেফাক/কেকে