ইতালির হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৩

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ২০:২৭

ইতালির রাজধানী রোমের নিকটবর্তী তিভোলি শহরের একটি হাসপাতালে আগুন লেগে তিন বয়স্ক লোক মারা গেছে। শনিবার ইতালীয় মিডিয়া এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, সান জিওভান্নি ইভাঞ্জেলিস্তা হাসপাতালের মর্চুয়ারিতে আরেকটি মৃতদেহ পাওয়া গেছে। কিন্তু আগে আগুন লাগার আগে শুক্রবার রাত ১১টার দিকে ওই ব্যক্তি মারা গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার ব্রিগেড একটি গর্ভবতী মহিলা ও বেশ কয়েকটি শিশুসহ হাসপাতাল থেকে প্রায় ২০০ জনকে নিরাপদে সরিয়ে নিতে পেরেছে। এ সময় তারা টার্নটেবল মই ব্যবহার করেছিল।

যাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদের চিকিৎসার জন্য রোমের অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে দুই পুরুষ ও দুই নারী রয়েছেন যাদের বয়স ৭৬ থেকে ৮৬ বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে।

ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন নেভানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

ইত্তেফাক/এসএটি