আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথসভা সোমবার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ২৩:০০

ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ শাখা এবং দলটির সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এক যৌথসভা করবেন কেন্দ্রীয় নেতারা। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে।

শনিবার (৯ ডিসেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

ইত্তেফাক/এমএএম