প্রসাধনী প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. রেজাউল করিম, পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আনোয়ার হোসেন, কাজী মামুনুল আশরাফ, কোম্পানি সচিব মো. শামীম কবীর, এফসিএমএ এবং সিএফও আবু বক্কর সিদ্দিক, এফসিএমএ।
সভায় ২০২২-২০২৩ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং আলোচ্যসূচি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৪০ শতাংশ হারে নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ হারে বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।
