দুই শ’ পেরোল শ্রীলঙ্কা

আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৮:১২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত সূচনা করে শ্রীলঙ্কা। দিমুথ করুনারত্নে ও কুশাল পেরেরা ওপেনিং জুটিতেই ৯৩ রান করেন। এরপর কিছুটা ধীরগতিতে খেলা করুনারত্নে বিদায় নেন। জেসন হোল্ডারের বলে শাই হোপের হাতে ধরা পড়ার আগে ৪৮ বল থেকে তিনি করেছেন ৩২ রান।

আরেক ওপেনার কুশাল পেরেরা ফিরেন রান আউট হয়ে। ৫১ বল থেকে ৬৪ রান করেন তিনি। ২২ ওভারের খেলা শেষে লঙ্কানদের সংগ্রহ দুই উইকেটে ১৩৩ রান। এরপর দলীয় ১৮৯ রানে ফ্যাবিয়ান অ্যালেনের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফিরেন কুশাল মেন্ডিস। ৩৫ ওভারের খেলা শেষে লঙ্কানদের সংগ্রহ তিন উইকেটে ২০৯ রান। 

সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কা। কিন্তু রবিবার ইংল্যান্ডের কাছে ভারতের পরাজয়ে সেই স্বপ্ন ভেস্তে যায়। ইংল্যান্ড বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কার বিদায় হয়ে গেছে। এখন তাদের শুধু নিয়মরক্ষা। সেই নিয়মরক্ষার লড়াইয়ে আজ সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছে শ্রীলঙ্কা। চেস্টার লি স্ট্রিটে টস সেই ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

শ্রীলঙ্কা নিজেদের শেষ দুটি ম্যাচ জিতে ১০ পয়েন্ট অর্জন যদি করেও ইংলিশদের থেকে নেট রান রেটে পিছিয়ে থাকতে হবে তাদের। ফলে বিশ্বকাপ থেকে হাথুরুসিংহের শীষ্যদেরও বিদায় নিশ্চিত। গতকাল ভারতের হারের পর এক টুইটে আইসিসিও বিষয়টি নিশ্চিত করেছে।

ইত্তেফাক/কেআই