ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। ‘উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’- এই শ্লোগানে আজ শনিবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে, পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) বোরহানউদ্দিনের আয়োজনে ইউএনও মো. রায়হান-উজ্জামানের সভাপতিত্বে তার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউএনও মো.রায়হান-উজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বোরহানউদ্দিন মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. সোহরাব হোসেন, সম্পাদক মো. ফসিউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, কৃষি কর্মকর্তা গোবিন্দ মণ্ডল, বোরহানউদ্দিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও ইত্তেফাক প্রতিনিধি মনিরুজ্জামানসহ আরও অনেকে।
এর আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেতৃবৃন্দের অংশগহণে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
