ইংলিশ প্রিমিয়ার লিগ

সিটির পর এবার উড়ন্ত আর্সেনালকে থামাল অ্যাস্টন ভিলা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১০:৩০

চার দিন আগে (৭ ডিসেম্বর) গেল মৌসুমে ট্রেবল জয়ী দল ম্যানচেস্টার সিটিকে ০-১ গোল হারিয়ে আলোচনার জন্ম দেয় অ্যাস্টন ভিলা। তার রেশ না কাটতেই এবার আসরে উড়তে থাকা আর্সেনালকে থামিয়ে দিল তারা।

গত পরশু রাতে আর্সেনালকে ০-১ গোলের ব্যবধানে হারিয়ে রীতিমতো উড়ছে অ্যাস্টন ভিলা। শনিবার রাতে নিজেদের মাঠে শক্তিশালী আর্সেনালের মুখোমুখি হয় অ্যাস্টন ভিলা। শেষ ম্যাচে সিটিকে হারানোর পর পাওয়া আত্মবিশ্বাস এই ম্যাচের শুরু থেকেই প্রদর্শিত হচ্ছিল তাদের খেলায়। এতে করে ম্যাচে এগিয়ে যেতে বেশি সময় নেননি তারা।

খেলার মাত্র ৭ মিনিটের মাথায় লিওন বেইলির পাস থেকে দারুণ এক গোল করে লিড নিয়ে নেয় অধিনায়ক জন ম্যাকগিন। সেই গোল আর শোধ দিতে পারেনি আর্সেনাল। এই ম্যাচে বল দখলের লড়াইয়ে এমেরির শিষ্যরা এগিয়ে থাকলেও অ্যাস্টন ভিলার আক্রমণের বদলে পালটা আক্রমণ করে আর্সেনাল। তবে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ একাই রুখে দেয় তাদের সেসব আক্রমণ। এতে ১-০ গোলের ব্যবধানেই ম্যাচ জিতে নেয় তারা।

ইত্তেফাক/এএম