রূপগঞ্জে ২ প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও ৩-৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল নয়টার দিকে রূপগঞ্জের ৩০০ ফিট সড়কের ভূঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের এসআই নাজমুল হাসান। তবে প্রাথমিকভাবে হতাহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থলে একজন ও ঢাকা মেডিকেলে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

ইত্তেফাক/এইচএ