সগিরা মোর্শেদ হত্যা মামলায় যুক্তি উপস্থাপন ১৮ ডিসেম্বর

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৫

সগিরা মোর্শেদ সালাম হত্যা মামলায় যুক্তি উপস্থাপনের জন্য ১৮ ডিসেম্বর দিন ঠিক করেছেন আদালত। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ছিল।

এদিন আসামিরা আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন। এ সময় তারা সাফাই সাক্ষী দেবেন না বলে আদালতকে জানান। এরপর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম যুক্তি উপস্থাপনের জন্য ১৮ ডিসেম্বর দিন দেন। 

জানা যায়, ১৯৮৯ সালের ২৫ জুলাই সগিরা মোর্শেদ সালাম ভিকারুননিসা নূন স্কুল থেকে মেয়েকে আনতে যাচ্ছিলেন। বিকেল ৫টার দিকে সিদ্ধেশ্বরী রোডে পৌঁছালে মোটরবাইকে আসা ছিনতাইকারীরা তার হাতের সোনার চুড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে সময় তিনি দৌড় দিলে তাকে গুলি করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

ওই দিনই রমনা থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন সগিরা মোর্শেদ সালামের স্বামী সালাম চৌধুরী। এ মামলার আসামিরা হলেন সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী, জা সায়েদাতুল মাহমুদা ওরফে শাহিন, শ্যালক আনাছ মাহমুদ রেজওয়ান, মারুফ রেজা ও মন্টু মন্ডল ওরফে কুঞ্জ চন্দ্র মন্ডল।

ইত্তেফাক/জেডএইচডি