জায়েদ খানের ডিগবাজিকে ‘বাদুড় নাচ’ বললেন সোহেল রানা 

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ২২:৩০

চিত্রনায়ক জায়েদ খানের ডিগবাজি দেওয়াকে ‘বাদুড় নাচ’ হিসেবে অখ্যায়িত করলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা। এক ভিডিও সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। 

প্রশ্নকর্তা জায়েদ খানের ডিগবাজি প্রসঙ্গে জানতে চাইলে সোহেল রানা বলেন, এগুলো তো ডিগবাজি না। ডিগবাজি এরকম হয় না। এগুলো হলো বাদুড় নাচ।  

এসময় তিনি আক্ষেপ প্রকাশ করে আরও বলেন, ‌‘ও (জায়েদ খান) বিভিন্ন সময় বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেছে, এটাতে আমাদের অনেক খারাপ লাগে। কখনো ওর সঙ্গে দেখা হলে আমি বলব, তুমি এটা আর বলো না। আজ থেকে ৫৪ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে মাস্টার্স করে বের হয়েছি আমি। আমরা যখন ঢাবি থেকে বের হতাম, তখন আমাদের সবাই সম্মান করতো। আর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে মেয়েদের সামনে ডিগবাজি মারছো। নাচ করলে গোবিন্দার মতো নাচো, আমি তোমাকে সম্মান করব; কিন্তু এটা তুমি কী করছো?’ 

বড় ভাই হিসেবে জায়েদ খানকে কী পরামর্শ দেবেন—এমন প্রশ্নের উত্তরে সোহেল রানা বলেন, ‘আমি ওর বড় ভাই না। আমি তাকে কোনো পরামর্শ দিতে চাই না। সে ছোট ভাইয়ের উপযুক্ততা রাখেনি।’ 

ইত্তেফাক/ডিডি