রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন মোহাম্মদপুর এলাকায় ভবনের দুর্ঘটনা হ্রাসে বহুতল ভবন পরিদর্শন করে। ১২ ডিসেম্বর রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগে জোন-৩/১ এর আওতাধীন এলাকায় পরিদর্শন করে। এই পরিদর্শন টিমে নেতৃত্ব দেন রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন।
পরিদর্শন টিম জোন-৩/১ এর আওতাধীন মোহাম্মদপুর এলাকার নির্মাণাধীন বিভিন্ন ভবন সমূহে সরেজমিনে পরিদর্শন করে। এ সময় নির্মাণাধীন ভবনের সাইট ইঞ্জিনিয়ার ও মালিক পক্ষের প্রতিনিধিদের সাথে নির্মাণাধীন ভবনের বিভিন্ন বিষয়ে কথা বলে অগ্নি দুর্ঘটনা এবং নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা প্রদান করে।
তাছাড়া, নির্মাণাধীন ভবনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করণের পাশাপাশি ভবনের সামনে রাজউকের নকশা অনুমোদন সংক্রান্ত তথ্য প্রদান, ডেঙ্গু মশার উপদ্রব হ্রাসকল্পে কন্সট্রাকশন সাইটে পানি জমতে না দেয়া, সাইটে শব্দ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণসহ পরিবেশ রক্ষায় সেটব্যাক অংশে বৃক্ষ রোপণের ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত প্রদান করে।
এছাড়াও কন্সট্রাকশন সাইটের পরিবেশ উন্নয়নে রেডি মিক্স কনক্রিট ব্যবহারের প্রচলন বৃদ্ধির ব্যাপারে নির্দেশনা প্রদান করে। অগ্নি দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে ভবন নির্মাণের সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করে।
পরিদর্শনকালে পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) মোহাম্মদ সামছুল হক, পরিচালক (জোন-৩) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার, অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি ও জনাব রতন কুমার, সহকারী অথরাইজড অফিসার তন্ময় দেবনাথ, সহকারী অথরাইজড অফিসার মশিউর রহমান সহ অত্র জোনের প্রধান ইমারত পরিদর্শক ও ইমারত পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।
