খাগড়াছড়িতে ৪ ইউপিডিএফ নেতাকে হত্যার ঘটনায় মামলা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ২০:৪৪

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের চার নেতাকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে পানছড়ি থানায় মামলাটি করেছেন বলে জানিয়েছেন পানছড়ি থানার ওসি শফিউল আজম।  

গুলিতে নিহত বিপুল চাকমার চাচা নিরুপম চাকমা বাদী হয়ে অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে ময়নাতদন্ত শেষে চার জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সোমবার গভীর রাতে পানছড়ির লোগাং ইউনিয়নের দুর্গম অনিল পাড়ায় দুর্বৃত্তের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা নিহত হন।

ইত্তেফাক/পিও