রমজানের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ২১:০৩

পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট। তাদের প্রকাশিত হিজরি ক্যালেন্ডার অনুসারে রমজান শুরু হবে মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ তারিখে। এ সময় দেশটিতে বসন্ত ঋতু থাকবে।

তবে গত বছরের তুলনায় নতুন বছরে রোজা রাখার সময় তুলনামূলক অনেকটাই কম হবে।

আমিরাতের প্রথম রোজার সময় হবে ১৩ ঘণ্টা ১৬ মিনিট, আর শেষ রোজার সময় হবে প্রায় ১৪ ঘণ্টা। ২০২৩ সালে রোজা রাখার সময় ছিল ১৩ ঘণ্টা ৩৩ মিনিট থেকে ১৪ ঘণ্টা ১৬ মিনিটের মধ্যে।

তদের ক্যালেন্ডার অনুসারে এবারের রমজান মাস ২৯ দিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই হিসেবে আমিরাতের শেষ রোজা হতে পারে ৯ এপ্রিল।

ইত্তেফাক/এসএটি