চট্টগ্রাম-১

মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ২০:০৯

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীনের কর্মীর ওপর হামলার ঘটনায় রিয়াজ উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে মিরসরাই পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হামলার ঘটনায় করা মামলার চার নম্বর আসামি তিনি।

মিরসরাই থানার ওসি শহিদুল ইসলাম বলেন, হামলায় আহত মাসুদ রানা বাদী হয়ে মামলা করেছিলেন। এ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত ১২ ডিসেম্বর রাতে মিরসরাইয়ের বড়তাকিয়া উত্তর বাজারের সৈদালী রাস্তার মুখে মাসুদের বাড়ির সামনে যুবলীগ নেতা মাসুদ রানার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে অতর্কিত হামলা চালায় ১৫-২০ জন। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানাসহ ৭ জনকে আসামি করে মামলাটি করেন মাসুদ।

ইত্তেফাক/জেডএইচডি