চুনারুঘাটে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূ খুন

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২০:৪৭

হবিগঞ্জের চুনারুঘাটে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে খুন করা হয়েছে। হত্যার শিকার গৃহবধূর নাম হোসনা আক্তার (৩২)। তিনি পশ্চিম বড়াইল গ্রামের প্রবাসী রিপন মিয়ার স্ত্রী। তিনি চুনারুঘাট পৌরশহরে বাস করতেন।

সোমবার বিকাল ৪টায় ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেয় প্রতিবেশী ছুরত আলীর ছেলে সাইফুল (২০)। এ সময় সাইফুলের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে গৃহবধু হোসনাকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই হোসনা নিহত হয়। 

হত্যাকাণ্ডের পর এলাকাবাসী ঘাতক সাইফুলকে আটক করে চুনারুঘাট থানায় সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে হোসনার লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

আরও পড়ুন: কুবিতে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চুনারুঘাট থানার অফিসার ইনর্চাজ কে এম আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু