অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল 

বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা আরব আমিরাত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৮:০৩

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের দেওয়া ২৮৩ রানের টার্গেটে ব্যাট করছে সংযুক্ত আরব আমিরাত। ব্যাট করতে নেমে টাইগার পেসারদের তোপের মুখে ধুঁকছে আরব আমিরাত। চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে তারা। 

২৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে আরব আমিরাতের ব্যাটাররা। মাত্র ৪৫ রানের মধ্যে ৫ ব্যাটারকে হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে আরব আমিরাত।

সেই বিপর্যয়ে কাঁটিয়ে উঠতে ব্যর্থ হয় আরব আমিরাত। এরপর আরও জোড়া উইকেট হারায় তারা। ১৭ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করেছে আরব আমিরাত। 

ইত্তেফাক/জেডএইচ