ঢাকা-৬

মনোনয়ন প্রত্যাহার করলেন জাতীয় পার্টির ফিরোজ রশীদ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৭:১৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। আজ রোববার এ আসন থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করেন তিনি।

এ আসন থেকে নির্বাচন করবেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাঈদ খোকন। এদিন একই আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের স্ত্রী ফারহানা সাঈদ।

ইত্তেফাক/জেডএইচডি