ঢাকা রিজেন্সির বিজয় কিডস আর্ট কম্পেটিশন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৮:১৪

বিজয় দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট বাচ্চাদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার বিষয় ছিল 'বিজয় দিবস'। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুরা যাতে তাদের শৈল্পিক দক্ষতা ও অভিব্যক্তি প্রকাশ করতে পারে।

হোটেলটির জনপ্রিয় হল রুম 'সেলেব্রেশন হল' এ এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৫ থেকে ১২ বছরের বয়সের মধ্যে প্রায় দুশো প্রতিযোগী অংশ নেয়।     

প্রতিযোগিতা শুরু হয় সকাল ১০টা থেকে, সময়সীমা ছিল এক ঘণ্টা। পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় সাড়ে ১২টায় , যেখানে উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সি-র এক্সেকিউটিভ ডিরেক্টর শাহীদ হামিদ এফ আই এইচ, ডিরেক্টর -সেলস অ্যান্ড মার্কেটিং মো. মাহমুদ হাসান, ইরা মাসুক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পাবলিক রিলেশন এবং সম্মানিত স্পন্সরবৃন্দ।

ইত্তেফাক/এআই