সিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ২১:২৮

সিলেটে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেট-তামাবিল মহাসড়কের তামাবিল পুলিশ ফাঁড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষের ঘটনায় নিহতরা হলেন উপজেলার শান্তিনগড় গ্রামের আব্দুল মতিনের ছেলে আল আমিন (২৫) ও জৈন্তাপুর উপজেলার ২ নম্বর লক্ষীপুর গ্রামের নুর মিয়া উরফে নুরা মিস্ত্রির ছেলে মো. শাকিল আহমদ ইমন  (৩০)। এ ঘটনায় সাইদুল ইসলাম নামে আরেক জন গুরুতর আহত হয়।

জানা যায়, শনিবার রাতে আল আমিন মোটরসাইকেল নিয়ে তামাবিল পয়েন্ট থেকে নলজুড়ি যাওয়ার পথে এবং ইমন ও সাইদুল মোটরসাইকেল নিয়ে জৈন্তাপুর থেকে জাফলং যাওয়ার পথে তামাবিল সিলেট-মহাসড়কের বিজিবি ক্যাম্পের সামনে রাস্তার দক্ষিণ পার্শ্বে মুখোমুখি সংঘর্ষে তিন জন আরোহী মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলামিন ও শাকিলকে মৃত ঘোষণা করে।

গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়ে সিওমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ইত্তেফাক/পিও