মাশরাফির নেতৃত্বেই ওয়ানডে দল, ফিরলেন তামিম

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৫

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নড়াইল-২ আসনে মনোনয়ন জমা দেয়া মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি।

রবিবার ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে ফিরেছেন ইনজুরিতে থাকা তামিম ইকবাল। এশিয়া কাপে চোট পাওয়ার পর থেকে দলের বাইরে ছিলেন দেশসেরা এই ওপেনার।

জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন শুধু ফজলে রাব্বি ও নাজমুল হোসেন শান্ত।

ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে বাদ পড়েন ইমরুল কায়েস। আর প্রথমটিতে দলে থাকলেও খেলেননি। তবে ওয়ানডেতে দলে ফিরেছেন তিনি। এছাড়া সৌম্য সরকার ও লিটন দাস রয়েছেন দলে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি আগামী ৯ ও ১১ ডিসেম্বর মিরপুরে এবং শেষটি ১৪ ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মো. মিঠুন, সাইফ উদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।

ইত্তেফাক/কেআই