সীতাকুণ্ডে আগামী দ্বাদশ জাতীয় সংসদ-২৪ সালে নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী মামুনের পক্ষে প্রচারণার লক্ষ্যে উপজেলা মহিলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টায় পৌরসদর এলাকার এলকে সিদ্দিকী স্কয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ইসমত আরার (সুরাইয়া বাকের) সভাপতিত্বে ও সেক্রেটারী শাহিনুর আক্তার বিউটি পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নৌকার মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, বিশেষ অতিথি যথাক্রমে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আমম দিলশাদ, ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. রেজাউল করিম বাহার, যুগ্ন সম্পাদক মো. সাঈদ মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম বাহার, জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাঈদ মিয়া। চট্টগ্রাম উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য যথাক্রমে নার্গিস আক্তার, লিপি দেওয়ানজী। উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ারা বেগম। নারী নেত্রী রওশন আরা বেগম, রেজিয়া মেম্বার, কামরুন নাহার নীলু, নার্গিস সুলতানা, সুলতানা বেগম, আলেয়া বেগম, পৌর কাউন্সিলর আনোয়ারা বেগম, সাবেক পৌর কাউন্সিলর কোহিনুর আক্তারসহ অনেকে।
প্রধান অতিথি নৌকার মনোনীত প্রার্থী আল মামুন বলেন, আমরা সকলে সব ভেদাভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার পরিকল্পনা আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আগামী ৭ জানুয়ারি নৌকার প্রতীককে জয়ী করতে হবে। সুতরাং আমরা ভোটের দিন মহিলা আওয়ামী লীগের প্রত্যেক কর্মীরা ভোটারদের ভোট কেন্দ্রে নেওয়ার জন্য সজাগ থাকতে হবে।
