সারাদেশে ১৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:৩৬

রাজনৈতিক পরিস্থিতি ও দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৪৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও এর আশপাশের জেলায় ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ১৮ প্লাটুনসহ সারাদেশে ১৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক/কেকে