ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর কদিন আগেই দাম্পত্য জীবনের ৩০ বছর পার করেছেন। কিন্তু এবার হঠাৎই তিনি স্ত্রী জোবায়দা রব্বানী মিতার কাছে ক্ষমা চাইলেন।
রোববার (১৭ ডিসেম্বর) ছিল মিশা সওদাগরের স্ত্রী মিতার জন্মদিন। বিশেষ এই দিনে স্ত্রীর পাশে থাকতে পারেননি মিশা। শুধু তাই নয়, শুটিংয়ের চাপে মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেও নাকি ভুলে গেছেন তিনি।
সে কারনে আর সে কারণে ফেসবুকে পোস্ট দিয়ে স্ত্রীর কাছে ক্ষমাও চাইলেন এই অভিনেতা।
এর আগে দাম্পত্য জীবনের ৩০ বছর পূর্তিতেও কলকাতায় শুটিং করতে গিয়ে বিশেষ দিনটির কথা ভুলে গিয়েছিলেন মিশা।

