হাতির পিঠে চড়ে সাঈদ খোকনের শোভাযাত্রা 

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৩

হা‌তির পিঠে চড়ে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় যোগ দিয়েছেন ঢাকা-৬ আসনের নৌকা প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। এসময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। 

মঙ্গলবার (১৯‌ ডিসেম্বর) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শুরু হয়। এটি শাহবাগ ও সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। 

হা‌তির পিঠে চড়ে শোভাযাত্রায় সাঈদ খোকন। ছবি : সংগৃহীত

শোভাযাত্রায় ঢাকা-৬ আসনের আওতাধীন আওয়ামী লীগ এবং তার অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। এসময় তারা দলীয় স্লোগান দেন ও সাঈদ খোকনের জন্য ভোট চান। শোভাযাত্রার সময় সাঈদ খোকনও নৌকা প্রতীকে ভোট চেয়ে জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেন। 

এ সময় ঢাকা-৬ আসনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান সাঈদ খোকন। তিনি বলেন, ‌‘জননেত্রী শেখ হাসিনা আমাকে ঢাকা-৬ আসনে মনোনয়ন দিয়েছেন। ঢাকাবাসী আমার সঙ্গে আছেন। আশা করি, এ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হতে পারব।’ 

ইত্তেফাক/ডিডি