ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও দুজনের

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ২১:০৮

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ১৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকার, অন্যজন ঢাকার বাইরের বাসিন্দা।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৯৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০ জন, আর ঢাকার বাইরের ১৫৬ জন। গত একদিনে সারা দেশে মোট ৩১৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৯৭২ জন এবং সারা দেশে ৭১৬ জন মারা যান।

ইত্তেফাক/ডিডি