কালকিনিতে অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ২২:১৬

মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সনদপ্রাপ্ত দলিল লেখকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সচ্ছতা, শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা  সোমবার (১৮ ডিসেম্বর) কালকিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়। 

কালকিনি সাব-রেজিস্ট্রি অফিসের আয়োজনে সাব-রেজিস্ট্রার খন্দকার আহসানুল হক এর পরিচালনায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জেলা রেজিস্ট্রার মুনিরুল হাসান, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাস ও সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান। 

প্রশিক্ষণে রেজিস্ট্রেশন আইন ও বিধিমালা, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, সরকারি রাজস্ব আদায়, সচ্ছতা, শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রায় ৬০ জন দলিল লেখক উপস্থিত হয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

ইত্তেফাক/পিও