এখন সবুজ আর হলুদে ছেয়ে গেছে পুরো বরেন্দ্র অঞ্চল। গ্রামে যেন সরিষার ফুলের ঘ্রাণে পুরো এলাকা ম ম করছে। এসব সরিষার ক্ষেতের আশেপাশে বসানো হয়েছে মৌসুমি মৌমাছি ব্যবসায়ীদের বাক্স। এসব বাক্সে জমা হচ্ছে মধু। সরিষার ক্ষেত থেকে খুব সহজেই এবং কাছাকাছি থাকার ফলে দ্রুত সরিষার ফুলে থাকা মধু সংগ্রহ করে বাক্সে ঢুকে পড়ছে মৌমাছিরা। দামও পাচ্ছেন ভালো বলে জানান। প্রতি সোমবার বাক্স থেকে মধু সংগ্রহ করা হয় তিন থেকে চার মণ। ছবিগুলো আজ (২০ ডিসেম্বর) রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বাবুডাইং বিল থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
