মহান বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুরে বিজয় শোভযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ইকবাল হোসেন অপুর নেতৃত্বে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিজয় শোভযাত্রা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে প্রায় ৩০ হাজার আওয়ামী লীগের সমর্থক ও অনুসারীদের অংশগ্রহণে শোভযাত্রাটি শহরের শহীদ মিনারের সামনে থেকে প্রধান সড়ক দিয়ে চৌরঙ্গী বঙ্গবন্ধুর মুরালের পাশে এসে শেষ হয়।
এসময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ইকবাল হোসেন অপু বলেন, মহান বিজয় দিবস আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল দিন। লাখো শহীদের রক্তের বিনিময়ে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।
তিনি আরও বলেন, নৌকার কোন বিকল্প নাই। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। শেখ হাসিনার কর্মী। নৌকা দল ও শেখ হাসিনার প্রতীক। নৌকা যার আমরা তার। এর কোনো বিকল্প নাই। নৌকা আছে নৌকা থাকবে। তাই আগামী ৭ জানুয়ারি নৌকাকে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করতে হবে।
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দের নেতৃত্বে আয়োজিত বিজয় শোভযাত্রায় এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার, পৌরসভা মেয়র এ্যাড. পারভেজ রহমান জন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক তুলাসার ইউনিয়নের চেয়ারম্যান জামাল হোসাইন ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন নিপু মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড, জহিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ভিপি সালাম, ও সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মুজাফফর হোসেন জমাদ্দার, সোহেল আকন্দ, সদর উপজেলা যুবলীগ সভাপতি বিল্লাল হোসেন দিপু, সাধারণ সম্পাদক হোসেন সরদার, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি অদুদ সরদার, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক আসমা আক্তার, যুগ্ম আহ্বায়ক পান্না খান, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদ উজ্জামানসহ প্রমুখ।

