নির্বাচিত হলে অপরাধমুক্ত উপজেলা গড়ে তুলবো: লায়ন ইমরান

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য ও চট্টগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরান তোড়জোড়ভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। নির্বাচনে বিজয়ী হলে অপরাধমুক্ত সমাজ গড়ে তুলবেন বলে কথা দিচ্ছেন তিনি।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকায় কুটুম্ব বাড়ি কনভেনশন হলে একটি বিয়ের অনুষ্ঠানে ঈগল প্রতীকে ভোট চেয়ে এ কথা বলেন তিনি।

নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরান। ছবি: সংগৃহীত  
প্রচারণার সময় সঙ্গে ছিলেন তার বড় ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ও কণ্ঠশিল্পী মোহাম্মদ ইমতিয়াজ ইকরাম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইরফান, ফরিদুর আলম, সারফারাজ মোহাম্মদ ইমরান, মো. আলী, মো. করিম, রেজাউল করিম জিয়া, ইসমাইল দুলাল, শহিদুল রহমান, তৌহিদুর আলমসহ অনেকে।

ইত্তেফাক/ডিডি