টিভি দেখে শিশুদের নিয়ে ছিনতাইকারী দল গড়ে তোলে শাকিল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০২:২০

টেলিভিশনে বিভিন্ন সিরিজে ছিনতাইয়ের ঘটনা দেখে দেখে নিজেই ছিনতাইয়ের দল গড়ে তোলে। ৮-১০ বছর বয়সি শিশুদের নিয়ে গড়ে তোলা এই ছিনতাই চক্রটি নিয়মিত ছিনতাই করে আসছিল। 

জানা যায়, সাধারণ মানুষের সর্বস্ব ছিনিয়ে নিত। আর সেই অর্থ দিয়েই ছিনতাই করতে ছুরি কিনত চক্রটি। অবশেষে চক্রটির দলনেতা ১৮ বছর বয়সি যুবক শাকিলকে গ্রেফতার করেছে রাজধানীর তেজগাঁও থানাপুলিশ।

পুলিশ জানায়, একটি ছিনতাইয়ের ঘটনা তদন্ত করতে গিয়ে ছিনতাই দলের দলনেতা শাকিলের নাম উঠে আসে। এরপর বৃহস্পতিবার রাতে বনানীর সাততলা বস্তি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। শাকিল এবং তার গ্রুপের সদস্যরা এর আগেও এক বার গ্রেফতার হয়েছিল। শাকিলের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। 

ইত্তেফাক/এএইচপি