গুলিস্তানে বাসে আগুন 

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ২৩:২৮

রাজধানীর গুলিস্তানে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২২ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে গুলিস্তান টোল প্লাজার পাশে এ ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গুলিস্তান টোল প্লাজার পাশে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নেভায়।   

তবে এতে হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ইত্তেফাক/ডিডি