গাজীপুরে কারখানায় মেশিন চাপা পড়ে শ্রমিক সরদার নিহত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:০০

গাজীপুরে একটি প্যাকেজিং কারখানায় মেশিন চাপা পড়ে এক শ্রমিক সরদারের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে নগরীর বোর্ডবাজার এলাকার দিয়া প্যাকেজিং ইন্ডাস্ট্রিজে এ ঘটনা ঘটে। নিহতের নাম তাজুল ইসলাম (৪৩)। 

গাছা থানার ওসি মো. শাহ আলম জানান, শুক্রবার রাতে ছয়-সাত জন শ্রমিক নতুন আনা মেশিন ক্রেনের সাহায্যে ট্রাক থেকে নামিয়ে ঐ কারখানার ভিতরে নিচ্ছিল। প্রতিটি মেশিনের ওজন ছিল প্রায় আড়াই টন। হঠাৎ একটি মেশিন কাত হয়ে শ্রমিক সরদার তাজুল ইসলামের উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। রাতে হাসপাতালে মারা যান।

 

ইত্তেফাক/এমএএম