দৈনিক ইত্তেফাকের ৭১ বছরে পদার্পণ উপলক্ষে নেত্রকোনায় ইত্তেফাক পাঠক ফোরামের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের নেতৃত্বে জেলা প্রেস ক্লাব অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবে এসে শেষ হয় র্যালিটি।
পরে জেলা প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্দা নজরুল ইসলাম খান, সোক্টর কমান্ডারস ফেরামের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবিকা লেখিকা শাহানা জেসমিন, রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস, সাংবাদিক সঞ্জয় সরকার, সাংবাদিক কামাল হোসেন, কবি পহেলী দে, সাংবাদিক পল্লব চক্রবর্তী, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, যুবলীগ নেতা আজারুল ইসলাম অরুণ, বিশিষ্ঠ ব্যবসায়ী নাজমুশ শাহদাত নাজু, নাট্যকর্মী সালাউদ্দিন খান রুবেল, জনউদ্যোগ যুব ফোরামের সদস্য সোহান আহমেদ কাকন এবং ইত্তেফাক পাঠক ফোরামের আব্দুর রহমান।
