রংপুরে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধী সমাবেশ 

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৬

রংপুরে উৎসবমুখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় স্টাফ রিপোর্টারের উদ্যোগে কেক কাটা ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে রংপুর রিপোর্টস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সরকার মাজাহার মান্নান, সাংবাদিক বাদশা ওসমানী, লাবনী ইয়াসমিন, রেখামনি, রেজোয়ান রনি, মো. রকি হাসান, মো. আরিফুল হাসান, মো. আলমগীর, মো. মোক্তার হোসেন, মো. শাহিন সরকার, জাতীয় পার্টির নেতা মো. কাসেম হোসেন, মো. রাহেদুল ইসলাম জেপলিন, লিপটন হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আগত অতিথিদের অভ্যর্থনা জানান দৈনিক ইত্তেফাকের রংপুর স্টাফ রিপোর্টর গোলাম মোস্তফা আনছারী। এ সময় তারাগঞ্জ সংবাদদাতা মো. খবির উদ্দিন, গঙ্গাচড়া সংবাদদাতা কমল কান্ত রায়, ইত্তেফাকের ফটো সাংবাদিক রাশেদ হোসেন রাব্বি উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এবি