কুষ্টিয়ায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৬

কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) দৈনিক ইত্তেফাকের ৭১ বর্ষে পদার্পণ উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের হল রুমে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি তারিকুল হক তারিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা বিএমএ সভাপতি ডাক্তার এসএম মুস্তানজিদ লোটাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালের গাইনি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডাক্তার ফাতেমা আশরাফ, স্থানীয় দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক ও বিটিভি সাবেক প্রতিনিধি আবদুর রশিদ চৌধুরী, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু ও জাতীয় পার্টি ( জেপি) খুলনা বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক রোটারিয়ান জাহাঙ্গীর হোসেন। 

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাসস প্রতিনিধি নূর আলম দুলাল, জনকণ্ঠ প্রতিনিধি এমএ রকিব, ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, সিনিয়র সাংবাদিক মুজিবুল শেখ, এনামুল হক, ডেইলি সান প্রতিনিধি রেজাউল করিম রেজা, বেশাখী টিভি প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, সাংবাদিক হায়াদার আলী, রাজু আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার মনিরুল আনামসহ অনেকে। 

অনুষ্ঠানে ইলেকট্রনিক মিডিয়া, জাতীয় ও স্থানীয় পত্রিকার অন্য সাংবাদিকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অতিথিদের অপ্যায়ন করা হয়।  

ইত্তেফাক/পিও