আজ গণমানুষের মুখপত্র দৈনিক ইত্তেফাক ৭১ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে রোববার (২৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর কাওরান বাজারে ইত্তেফাক অফিসে কেক কাটেন ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান এবং জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু। এ সময় ইত্তেফাকের সংবাদকর্মীসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। ছবিগুলো তুলেছেন ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি।
