তিন ওসি ও এক ইউএনও প্রত্যাহার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ২৩:২০

তিনজন ওসি ও একজন ইউএনও প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

রোববার (২৪ ডিসেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত এই সংক্রান্ত আলাদা দুইটি চিঠি জননিরাপত্তা বিভাগ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

প্রত্যাহার করা তিন ওসি হলেন- মাদারীপুর জেলার কালকিনি, ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা। এছাড়া ময়মনসিংহের ফুলপুরের ইউএনওকে প্রত্যাহার করারও সিদ্ধান্ত দিয়েছে কমিশন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষে এদেরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

ইত্তেফাক/এমএএম