বরিশালে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৫১টি মোবাইল ফোনসেট উদ্ধার করেছে জেলা পুলিশ। ঐ ফোনগুলো মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। গতকাল দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। একটি ঘটনায় এক চোরকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, গত নভেম্বর মাসে বরিশাল জেলায় বিভিন্ন থানায় যেসব মোবাইল ফোনসেট হারিয়ে যাওয়ার জিডি হয়েছে, তার মধ্যে ৫১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সাধারণত থার্ডপার্টির মাধ্যমে এসব ফোন উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোন পেয়ে আনন্দিত মেহেন্দীগঞ্জের জেসমিন আক্তার জানান, তিনি মোবাইল ফোন ফেরত পাবেন—এ রকম আশা ছিল না। এই মোবাইল ফোন ফেরত পেয়ে তিনি খুবই খুশী।
