খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব 'শুভ বড়দিন' উপলক্ষে খ্রিস্ট ধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচার-অনুষ্ঠান, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে উদযাপন করছে। বড়দিনে রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলোতে আলোকসজ্জার পাশাপাশি বিশেষ অনুষ্ঠানের মধ্যে শিশুদের জন্য করা হয়েছে নানা ধরণের খেলার আয়োজন। প্রধান আকর্ষণ হিসেবে হোটেলগুলোতে ক্রিসমাস ট্রি ম্যাজিক শো, নৃত্য-সংগীত পরিবেশন, শিশুদের বিভিন্ন প্রকার রাইড ও সান্তাক্লজ এসে নানা উপহার ও চমক দিচ্ছে শিশুদের। ছবিগুলো সোমবার (২৫ ডিসেম্বর) হোটেল সোনারগাঁও থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
