বড়দিনের কেক কেটে ভোট চাইলেন সাকিব

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৪

মাগুরায় বড়দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে কেক কাটলেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে শহরের দোয়ারপাড় ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের বড়দিনের শুভেচ্ছা জানাতে প্রধান সমাবেশে উপস্থিত হন। 

সেখানে প্রার্থনা ও ধর্মীয় সংগীত পরিবেশিত হয়। এ সময় যিশু খ্রিস্টের ওপরে আলোচনায় মিলিত হন স্থানীয় খ্রীস্টান সম্প্রদায়ের মানুষ। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সাকিব বলেন, ‘আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের প্রার্থী।’ এ সময় তিনি সবাইকে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। 

অনুষ্ঠান পরিচালনা করেন পালক সিমশন মুন্সি। পরে সাকিব আল হাসান শিশুদেরকে সঙ্গে নিয়ে বড়দিনের কেক কাটেন। জেলায় এ বছর ১০টি গির্জায় বড়দিন পালন করা হচ্ছে।

ইত্তেফাক/পিও