সিলেটে হিজবুত তাহরীর সদস্য গেফতার

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২৩:৪৭

নগরীর চৌহাট্টা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সদস্য জুয়েল আহমদকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেলা দেড়টার দিকে চৌহাট্টাস্থ সরকারি আলীয়া মাদরাসার প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত জুয়েল সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের আবদুল খালিকের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর শাহজালাল উপশহরের সি ব্লকের ৫/এ নম্বর বাসায় বসবাস করতেন।

জুয়েল একটি মামলার এজহারনামীয় পলাতক আসামি। এছাড়াও তার বিরুদ্ধে বিয়ানীবাজার ও বিমানবন্দর থানায় একটি করে এবং কোতোয়ালী থানায় মোট তিনটি মামলা রয়েছে বলে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা।

ইত্তেফাক/এএম