বরিশালের বাকেরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাকেরগঞ্জ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নু তোড়জোড়ভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। নির্বাচনে বিজয়ী হলে অপরাধমুক্ত সমাজ গড়ার পাশাপাশি বাকেরগঞ্জেকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার কথা দিচ্ছেন তিনি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পৌরসভার সদর রোডসহ কয়েকটি নির্বাচনী পথ-সমাবেশে ট্রাক প্রতীকে ভোট চেয়ে এ কথা বলেন তিনি।
এসময় সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম নান্না, আনোয়ার হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস শিবুসহ অনেকে।
