ভাত দিতে দেরি হওয়ায় মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:০০

উপজেলার বিজয়নগর দড়িগাঁও গ্রামে ভাত দিতে দেরি হওয়ায় বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ যুবক ছেলে মোহাম্মদ বেলায়েতকে আটক করেছে। বেলায়েত বিজয়নগর গ্রামের রোশন আলীর ছেলে।

থানার ওসি আহসান উল্লাহ জানান, সোমবার জমি থেকে কৃষিকাজ শেষ করে বাসায় ফিরে মায়ের কাছে ভাত চান বেলায়েত। ভাত দিতে একটু দেরি হওয়ায় মায়ের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে মা পারভীনকে কাঠের লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার ভোরে মারা যান তিনি।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে বেলায়েতকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলায়েত ঘটনা স্বীকার করেছেন। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এমএএম