দৈনিক মানবজমিনের ফরিদগঞ্জ প্রতিনিধি ও ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আবু হেনা মোস্তফা কামালের বালু সন্ত্রাসীদের হাতে হামলার প্রতিবাদে প্রতিবাদ বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন হামলার শিকার সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক নাছির পাঠান, সহসভাপতি সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন, মশিউর রহমানসহ অনেকে।
প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা বলেন, যে কোন অনিয়মের বিরুদ্ধে প্রেস ক্লাবের সংবাদকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে। এ সময় উপস্থিত ছিলেন মো. আনিছুর রহমান সুজন, শাকিল মুশফিক, শিমুল হাসান, ইকবাল হোসেন, বারাকাত উল্যা, গাজী মমিন, জাহিদুল ইসলাম, মাসুম তালুকদার, ফখরুল পাঠান, আবদুল কাদির, ফাহাদ খান, নজরুল ইসলাম, মানিক হোসেন জাকির হোসেনসহ অনেকে।
উল্লেখ্য, ২৪ ডিসেম্বর রোববার উপজেলার চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন নিয়ে সংবাদ সংগ্রহে গেলে বালু সন্ত্রাসীদের হামলার শিকার হন ফরিদগঞ্জ উপজেলার দৈনিক মানব জমিন প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর চাঁদপুর দর্পন অফিস প্রধান আবু হেনা মোস্তফা কামাল। ওই ঘটনায় থানায় বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
