সাত ইউনিয়নে বিশাল বহর নিয়ে এমপিপুত্রের গণসংযোগ ও পথসভা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৫:১৯

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত প্রার্থী সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারীর ফুলের মালার পক্ষে গণসংযোগ ও পথসভা হয়েছে। প্রার্থীর পক্ষে তার ছেলে দলের ভাইস চেয়ারম্যান তৈয়বুল বশর মাইজভান্ডারী এসব গণসংযোগ করেন ও পথসভায় বক্তব্য দেন।

বুধবার (২৭ ডিসেম্বর) ১৪ দলের এই নেতার পক্ষে ফটিকছড়ির নানুপুর, ধর্মপুর, জাফতনগর, আব্দুল্লাপুর, বখতপুরসহ খিরাম ইউনিয়নে এসব গণসংযোগ ও পথসভা হয়।

এ দিন গাড়িবহর নিয়ে মাইজভাণ্ডার দরবার শরীফ থেকে জাফতনগর ইউনিয়নের মো. তকিরহাট বাজার, ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজার ও আমতলী, বখতপুর ইউনিয়নের শান্তিরহাট, খিরাম ইউনিয়নের দৌলত মুন্সিরহাট, চৌহমুনী বাজার, নানুপুর বাজার, বিনাজুরীসহ বিভিন্ন এলাকায় ফুলের মালার পক্ষে ব্যাপক গণসংযোগ করেন তারা।

পথসভায় আরও বক্তব্য দেন ফুলের মালা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক কাজী আহসান উল মোরশেদ কাদেরী ও আহ্বায়ক আলমগীর আলমসহ আরও অনেকে।

ইত্তেফাক/এসকে